ববি হাজ্জাজ

ঢাবিতে ৬৪ জন আবেদন করলে একজন চান্স পায়, প্রাথমিকে সবাইকে সুযোগ দিতে চাই

১৪ জুন ২০২৬, ১২:২১ PM , আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:২৯ PM
 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে আবেদন করা সব শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ৬৪ জন এপ্লাই করলে একজন চান্স পায়। যেরকম আমরা চাই না। আমরা ৬৪ জনের ৬৪ জনকে আমাদের সরকারি প্রাথমিকে নেব।’

আজ রবিবার (১৪ জুন) রাজধানীতে ইউনিসেফ আয়োজিত এক কর্মকশালায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা চাই ওই কম্পিটিশন তৈরি হোক। সবাই যেন সরকারি প্রাথমিকে আসতে চায় এবং সেটা আসার জন্য আমাদের কোয়ালিটিটা ইমপ্রুভ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সিঙ্গেল শিফট ডাবল শিফট স্কুল নিয়ে আলোচনা হয়েছে। আমাদের প্রচেষ্টা আছে স্পেশালি আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার যে বাজেট আছে, সেখানে আগামী পাঁচ বছরে আমাদের প্রচেষ্টা আছে যে, আমরা সব স্কুল সিঙ্গেল শিফট স্কুলে পরিণত করব প্রাইমারি স্কুলগুলো।’

আরও পড়ুন: সাংস্কৃতিক চর্চার বিরোধীদের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে জিম্মি করতে পারি না: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ববি হাজ্জাজ বলেন, ‘সঠিকভাবে লার্নিং আওয়ারগুলো আমাদের সন্তানরা পাবে। যেন যেখানে আপনাদের রিপোর্টেও এসেছে যে, বাড়িতে যে হোমওয়ার্ক করা, পড়াশোনার যে চাপটা, সেটা যেন তাদের ওপরে না পড়ে। সিঙ্গেল স্কুলে আমরা পরিণত করতে চেষ্টা করছি।’

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬