বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে প্রাথমিকের নতুন বই রিভিউ কর্মশালা শুরু কাল

২৯ মার্চ ২০২৬, ০১:৫১ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০১:৫১ PM
প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয় © লোগো

প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির পাঠ্যবই পর্যালোচনার লক্ষ্যে দুই দিনব্যাপী একটি কর্মশালা আগামীকাল ৩০ মার্চ শুরু হচ্ছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এ আয়োজিত এ কর্মশালা চলবে ৩১ মার্চ পর্যন্ত।

রোববার (২৯ মার্চ) নেপের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে আরও নির্দেশনা দেওয়া হয়েছে, তালিকাভুক্ত অংশগ্রহণকারীদের আজ (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে নিজ নিজ ল্যাপটপসহ নেপে উপস্থিত থাকতে হবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা বিধি অনুযায়ী সম্মানী ও টিএ-ডিএ সুবিধা পাবেন।

অংশগ্রহণকারীদের তালিকা দেখতে ক্লিক করুন পাঠ্যপুস্তক-কর্মশালা

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬