শনিবারেও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২৪ মার্চ ২০২৬, ০৫:৫০ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

চলতি বছরে রমজান মাসজুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ।

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে।


এমতাবস্থায়, উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ডে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘ডেঙ্গু বেয়াদবগুলা অবস্থান বদলেছে—এখন ময়লা পানিতেও ডিম পাড়ে…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার ফিহা হু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঈদের দিনে রিডিং রুমে অঝোরে কান্না, পাঁচ কিলোমিটার হেঁটে টিউ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬