প্রাথমিকের ৮৪ শতাংশ নতুন বই প্রস্তুত

২৩ নভেম্বর ২০২৫, ০১:১২ PM
প্রাথমিকের নতুন বই ছাপার কাজ চলছে জোরেসোরেই

প্রাথমিকের নতুন বই ছাপার কাজ চলছে জোরেসোরেই © টিডিসি সম্পাদিত

নতুন শিক্ষাবর্ষে দেশের প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা সাড়ে আট কোটি নতুন বই পাবে। এর মধ্যে ৮৪ শতাংশের বেশি ইতিমধ্যে ছাপা হয়ে গেছে। চলতি মাসের মধ্যেই বাকিগুলোর কাজও শেষ হবে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিটিবি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা চলতি বছর ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি নতুন বই পাবে। এর মধ্যে ৭ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার প্রস্তুত হয়ে গেছে। মান নিয়ন্ত্রণের পিডিআই সম্পন্ন হয়েছে ৭ কোটি ৫৮ লাখ ৭২ হাজার ৮৯১ কপির, যা মোট প্রস্তুত বইয়ের ৮৮ দশমিক ৩০ শতাংশ।

ছাপা হয়ে যাওয়া নতুন বইয়ের ১১ দশমিক ৭০ শতাংশের পিডিআই বাকি আছে। ইতিমধ্যে মাঠ পর্যায়ে সরবরাহ করা হয়েছে ৭ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ৭৫২টি। সবমিলিয়ে ৮৪ দশমিক ২২ শতাংশ বইয়ের কাজ সম্পন্ন হবে। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে এসব পৌঁছে যাবে বলে আশা সংশ্লিষ্টদের।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বাস দেওয়ার দাবি, যা বলছে কর্তৃপক্ষ

এসব তথ্য নিশ্চিত করেছেন এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক অধ্যাপক আবু নাসের টুকু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ ছাপা হওয়ায় নতুন বই কেন্দ্রগুলোতে চলে যাবে। প্রাথমিকের শিক্ষার্থীরা সময়মতো বই পাবে।’ ছাপার কাজ পুরোদমে চলছে বলেও জানান তিনি।

স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের খেজুরগুড় ঘিরে ১২০ কোটি টাকার স্বপ্ন, গাছিদের ব্যস্ততা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950