প্রাথমিকে থাকছে না সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক

০৩ নভেম্বর ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে। এতে সঙ্গীত ও শারীরিক শিক্ষক পদে কোনো নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এসএম মাহবুব আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকে সহকারী শিক্ষক হিসেবে শারীরিক শিক্ষক ও সংগীত শিক্ষক আর নিয়োগ দেওয়া হবে না। এজন্য গতকাল প্রকাশিত প্রজ্ঞাপনে প্রধান শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে এই দুই ক্ষেত্রে মৌলিক প্রশিক্ষণের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। গত অগাস্টে জারি করা বিধিমালায় ৪ ক্যাটাগরির পদ থাকলেও নতুন প্রজ্ঞাপনে দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। 

এর আগে, রবিবার (২ নভেম্বর) প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বিধিমালার তফসিল–১ সংশোধন করা হয়েছে। এতে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক পদ বিলুপ্ত করা হয়েছে। 

উল্লেখ্য,  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাব তৈরি করেছিল। তার ভিত্তিতে গত বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুই বিষয়ে ৫ হাজার ১৬৬ জন শিক্ষক নিয়োগের প্রস্তাবে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে সংগীতের জন্য ২ হাজার ৫৮৩ জন এবং শারীরিক শিক্ষার ২ হাজার ৫৮৩ জন।

এরপর গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’–এর প্রজ্ঞাপন জারি করা হয়। এর তফসিল-১ এ শারীরিক শিক্ষা শিক্ষক ও সংগীত শিক্ষক পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছিল। 

শিক্ষক নিয়োগ বিধিমালা প্রকাশের পর ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশে সংগীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে তারা আন্দোলনেরও হুমকি দেন।

৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হতেই হল ছাড়লেন ঢাবি শিবির নেতা
  • ২০ মে ২০২৬
প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
বেরোবিতে ভর্তি ফি কমানো ও বিভাগীয় শহরে বাস চালুর দাবিতে ছা…
  • ২০ মে ২০২৬
বিজ্ঞানভিত্তিক একাডেমিয়া থেকে প্রথম উপাচার্য পেল নজরুল বিশ্…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081