১৫ দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় চিহ্নিতের নির্দেশ

০৮ এপ্রিল ২০১৯, ১১:৩১ PM
একটি প্রাথমিক বিদ্যালয়

একটি প্রাথমিক বিদ্যালয় © ফাইল ফটো

বরগুনা জেলার তালতলী উপজেলার ছোটবগি ইউনিয়নের পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের পলেস্তারা ধসে পড়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহতের পর দেশব্যাপী বেশি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরেজমিন পরিদর্শন করে বেশি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলো চিহ্নিত করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে জানাতে সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণে শিক্ষা কর্মকর্তারা প্রয়োজনে উপজেলা প্রকৌশলী এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা নিতে পারবেন বলেও রবিবার গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া ওই আদেশে বলা হয়।

গত শনিবার বরগুনার তালতলীতে ছোটবগি পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের ছাদ ভেঙে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মানসুরা (৮) নিহত এবং আরও পাঁচ শিক্ষার্থী আহত হয়। এই ঘটনা তদন্তে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি করেছে। স্থানীয় পর্যায়েও একটি তদন্ত কমিটি হয়েছে। তালতলীর ওই বিদ্যালয় ভবনটি ১৭ বছর আগে নির্মিত হয়েছিল।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬