যেভাবে পাবেন প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

২৫ মার্চ ২০১৯, ১২:৫৪ PM

© প্রতীকী ছবি

আগামী ১৫ এপ্রিল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে এ পরীক্ষার সব ধরনের প্রস্তুতি নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিইপি) নির্দেশ দেওয়া হয়েছে। এবার আবেদনকারীর সংখ্যা বেশি হওয়াতে তিন-চার ধাপে এ পরীক্ষার আয়োজন করবে ডিইপি।

ডিইপি সূত্রে জানা যায়, এবার নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তাই নির্ধারিত জেলায় পরীক্ষার আগের রাতে ইন্টারনেটের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে প্রশ্নপত্রের সব সেট পাঠানো হবে। শুধু পরীক্ষার দিন সকাল ৮টায় প্রশ্নপত্র ছাপিয়ে তা কেন্দ্রে পৌঁছানো হবে।

এবার সারাদেশে ১২ হাজার পদের বিপরীতে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। ফলে এবারই প্রথমবারের মতো লিখিত পরীক্ষা কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। যে জেলার পরীক্ষা আগে শেষ হবে; সে জেলায় আগেই ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে।

এবারও প্রার্থীদের ৮০ নম্বরের লিখিত ও ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে ২০টি করে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে।

লিখিত পরীক্ষার ১০ দিন আগে প্রার্থীর নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে তারিখ জানানো হবে। তাই এ মুহূর্তে প্রার্থীদের প্রস্তুতির পাশাপাশি প্রবেশপত্র সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রার্থীরা dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে আটকে রাখলেন কলেজ ছাত্রদল সভাপ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯-এ ডাকসুতে হেরে যাওয়া অন্য প্রার্থীদেরও ন্যায়বিচার পাইয়…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হলেন কলেজের শিক্ষক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনালে পাসের হার টানা ৫ বছর কম…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬