প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সরকারবিরোধী স্ট্যাটাস দিতে পারবে না শিক্ষক-কর্মকর্তারা

০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৭ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদ

ফেসবুকে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস এবং এই ধরণের স্ট্যাটাসে মন্তব্য, লাইক বা শেয়ার না দিতে প্রাথমিকের সকল শিক্ষক-কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের আদেশে বলা হয়, ইদানিং ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক শিক্ষা সম্পর্কে নেতিবাচক স্ট্যাটাস/মন্তব্য ও বিভিন্ন অপপ্রচারমূলক তথ্য প্রদান করা হচ্ছে যা ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৬’ র পরিপন্থী। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে নেতিবাচক মন্তব্য ও অপপ্রচারমূলক স্ট্যাটাস/মন্তব্য প্রদান করা হচ্ছে এবং শেয়ার করা হচ্ছে যা প্রাথমিক শিক্ষা তথা সরকারের সিদ্ধান্তের ব্যাপারে বিভ্রান্তি তৈরি হতে পারে। এ ধরণের কার্যক্রম কোনক্রমেই গ্রহণযোগ্য নয়।

আদেশে আরোও বলা হয়, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৬’র আলোকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক শিক্ষা তথা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোন ধরণের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস/মন্তব্য প্রদান ও শেয়ার করা হতে বিরত থাকার জন্য সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। বিষয়টি তাঁর অধিক্ষেত্রের সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনাটি দেখতে ক্লিক করুন...

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬