প্রাথমিক শিক্ষক-কর্মকর্তাদের বদলির আবেদন নিয়ে নতুন নির্দেশনা

০৯ মে ২০২৫, ০৯:১৫ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০৫ PM

© ফাইল ফটো

বদলির মৌসুমে শিক্ষক-কর্মকর্তাদের তদবিরে অতিষ্ঠ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে বদলির আবেদন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ মে) আন্তঃবিভাগ বদলির আবেদন শুরু দিন এমন নির্দেশনা দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা অফিস চলাকালীন সময়ে ছুটি নিয়ে বদলির আবেদন নিয়ে সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগমন করেন। যার ফলে মাঠ পর্যায়ের অফিসগুলোর কাজের এবং বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বিঘ্ন ঘটছে বলে প্রতীয়মান হয়।

আরো বলা হয়েছে, এমতাবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

আরো পড়ুন: ৪০ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

জানা গেছে, বৃহস্পতিবার থেকে অনলাইনে সহকারী শিক্ষকদের এক বিভাগ থেকে আরেক বিভাগে বদলির আবেদন অনলাইনে গ্রহণ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

যা আগামী ১০ মে পর্যন্ত তারা বদলির আবেদনের সুযোগ পাবেন। ১১ থেকে ২৩ মে পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের যাচাই-বাছাই শেষে তাদের বদলির আদেশ জারি করা হবে। তবে কবে এ আদেশ জারি হবে তা সুস্পষ্টভাবে জানানো হয়নি অধিদপ্তরের পক্ষ থেকে।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950