প্রাথমিকের ১ম প্রান্তিক মূল্যায়ন নিয়ে জরুরি নির্দেশনা অধিদপ্তরের

২৮ এপ্রিল ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৫ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

প্রাথমিকের শিক্ষার্থীদের ১ম প্রান্তিক মূল্যায়ন নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার (২৮ এপ্রিল) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৫ মে থেকে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম প্রান্তিকের মূল্যায়ন শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে ৩য়-৫ম শ্রেণিতে ২০২৪ সালের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকার আলোকে ৩০ শতাংশ ধারাবাহিক মূল্যায়ন ও ৭০ শতাংশ সামস্টিক (লিখিত) মূল্যায়নের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল।

শিক্ষাপঞ্জির তথ্য অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে বছরে তিনটি প্রান্তিক মূল্যায়ন হবে। প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু হবে ৫ মে, যা চলবে ১৫ মে পর্যন্ত। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ১৮ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত নেওয়া হবে। এছাড়া শেষ বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হবে ১ ডিসেম্বর, যা শেষ হবে ১০ ডিসেম্বর।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬