কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

২৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৭ PM
১০ম গ্রেডের দাবিতে অধিদপ্তরের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

১০ম গ্রেডের দাবিতে অধিদপ্তরের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি © ফাইল ছবি

আগামী ৪ মে এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রবেশ পর্যায়ে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ না হলে ৫ মে থেকে কর্মবিরত পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানিয়েছে, কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে। ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করতে হবে। প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

দাবি আদায় না হলে আগামী ৫ থেকে ১৫ মে পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। ১৬ থেকে ২০ মে দুই ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যেও যদি দাবি আদায় না হয়, তাহলে আগামী ২৬ মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।

জানা গেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত অক্টোবরে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটি গঠন করা হয়। গত ১০ ফেব্রুয়ারি কমিটি সুপারিশ প্রতিবেদন জমা দেয়।

কমিটির পক্ষ থেকে, সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে এন্ট্রি লেভেলের শিক্ষক পদে ১২ তম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে দেওয়া এবং পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

স্কয়ার ফুড নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ৬ জুলাই পর্…
  • ২৮ জুন ২০২৬
গণমাধ্যমে ‘সাধারণ শিক্ষার্থী’ দাবি করা সেই নাজিমের ফোনে নিষ…
  • ২৮ জুন ২০২৬
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি
  • ২৮ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: জাতীয় সংসদে…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা
  • ২৮ জুন ২০২৬
শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে মায়ের শালদুধের বিকল্প নেই: স্ব…
  • ২৮ জুন ২০২৬