প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে আলাদা বেতন কাঠামো প্রয়োজন: উপদেষ্টা

১৯ এপ্রিল ২০২৫, ১১:২০ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১০ PM
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার © ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গঠিত কনসালটেন্ট কমিটির মতে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে শিক্ষকদের আলাদা বেতন কাঠামো প্রয়োজন। এ মুহূর্তে সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান সম্ভব নয়।

আজ শনিবার (১৯ এপ্রিল) মাগুরায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাগুরা জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় শেষে 'সহকারী শিক্ষকদের দশম গ্রেডের জন্য আন্দোলন' শীর্ষক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বর্তমান বেতন কাঠামোতে সহকারী শিক্ষকদের যখন নিয়োগ হবে তখন তারা ১২তম গ্রেডে নিয়োগ পাবেন। চার বছর শেষে সিনিয়র শিক্ষক হিসেবে ১১তম গ্রেডে পদোন্নতি পাবেন। প্রধান শিক্ষকরা পাবেন দশম গ্রেড। উপদেষ্টা বলেন, মন্ত্রণালয় কনসালটেন্ট কমিটির সুপারিশ সমর্থন করে এবং তা বাস্তবায়নের চেষ্টা করছে।

শিক্ষকদের বদলি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বদলির ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট নীতিমালার আলোকে স্বচ্ছ বদলির চেষ্টা করছি। শহরে ছাত্রের তুলনায় শিক্ষক বেশি, গ্রামে ছাত্রের তুলনায় শিক্ষক কম এ প্রশ্নের আলোকে উপদেষ্টা বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষকগণ উপজেলার ভিত্তিতে নিয়োগ পান। ফলে তাদের উপজেলায় থাকা প্রয়োজন। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ: আবেদন শুরুর সময়ে পরিবর্তন, কারণ জান…
  • ২৫ মার্চ ২০২৬
পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন 
  • ২৫ মার্চ ২০২৬
চানখারপুলে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান, দুটি হাসপাতাল-ডায়াগ…
  • ২৫ মার্চ ২০২৬
সুখবর পাচ্ছে নবীন ফ্যাশনের মগবাজার শাখাও, ওসিকে তলব
  • ২৫ মার্চ ২০২৬
নতুন অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল
  • ২৫ মার্চ ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংক…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence