শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে—জানালেন প্রাথমিকের উপদেষ্টা

১৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১১ PM
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার © ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের অনেক পদ খালি। এই পদ পূরণে যত তাড়াতাড়ি সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে। বিধিমালা পাস হয়ে গেলেই এই বিজ্ঞপ্তি দেওয়া হবে।

শনিবার (১৯ এপ্রিল) মাগুরা জেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা জানান তিনি।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘আমরা প্রাথমিক শিক্ষকদের বেতন ও মান উন্নয়নে একটি পরামর্শক কমিটি করেছিলাম। এই কমিটি প্রধান শিক্ষক পদকে দশম গ্রেড, সহকারী শিক্ষকদের নিয়োগের চার বছর পর সিনিয়র শিক্ষক হিসাবে ১১তম গ্রেডে পদোন্নতি, প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর সুপারিশ করেছে।’

তিনি বলেন, ‘আমরা এই সুপারিশকে যৌক্তিক মনে করছি। এখন আমাদের কাজ হচ্ছে সরকারে পলিসি মেকারদের কনভেন্স করে বিষয়টি বাস্তবায়ন করা। আমরা আন্তরিকতার সঙ্গে সেই কাজ করে যাচ্ছি।’

উপদেষ্টা আরো বলেন, ‘মামলার জন্য আমাদের প্রধান শিক্ষক পদে পদায়ন সমস্যা হচ্ছে। আমরা আশা করছি, দ্রুত এ সমস্যার সমাধান করা হবে। তখন প্রধান শিক্ষক পদে পদায়ন হলে অনেক পদ খালি হবে।’

এ সময় মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগীয় উপপরিচালক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুস সাত্তারসহ অন্যরা বক্তব্য দেন।

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা পারজানা
  • ১০ আগস্ট ২০২৬