মাদারীপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

০৮ এপ্রিল ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২৪ PM
দুদকের অভিযান

দুদকের অভিযান © টিডিসি ফটো

মাদারীপুরে সহকারী শিক্ষকদের পদায়নে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান দুদকের টিমের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। 

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে শহরের শকুনি লেকের পাড়ে সরকারি সম্মিলিত অফিস ভবনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই অভিযান চালানো হয়।

দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, সম্প্রতি মাদারীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ হয়। এরপর ওই শিক্ষকদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়। পদায়ন করতে শিক্ষকদের কাছে থেকে ঘুষ গ্রহণ করেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান।

একই কর্মকর্তার বিরুদ্ধে ঝড়ে পড়া শিক্ষার্থীদের জন্য নির্মিত উপানুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী ক্রয়ের নামে লাখ লাখ টাকা আত্মসাতেরও অভিযোগ ওঠে। 

দুদকের প্রধান কার্যালয়ের অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযানে যায় মাদারীপুর দুদকের ৭ সদস্যের একটি দল। যাচাইবাছাই করা হয় প্রয়োজনীয় সব কাগজপত্র। এ সময় প্রশ্ন করলে রেগে যান অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান। দুদকের সাথে জড়ান বাকবিতণ্ডায়। তদন্ত শেষে রিপোর্ট প্রধান কার্যালয়ের প্রদান শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান দুদকের এই কর্মকর্তা।

ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬