প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে—জানাল মন্ত্রণালয়

০৮ এপ্রিল ২০২৫, ১০:৪৭ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৫ PM
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আগামী আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে প্রকাশিত হতে পারে

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আগামী আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে প্রকাশিত হতে পারে © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আগামী আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে প্রকাশিত হতে পারে। নতুন নিয়োগ বিধি চূড়ান্ত হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা তৈরি করা হচ্ছে। একটি খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। খসড়া চূড়ান্ত হওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।’

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ৬০ শতাংশ নারী কোটা বাতিল হচ্ছে। এমনকি পোষ্য কোটাও বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর খসড়া থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬০ শতাংশ নারী কোটার প্রচলন রয়েছে। বাকি ৪০ শতাংশের মধ্যে ২০ শতাংশ পোষ্য এবং পুরুষ কোটা ২০ শতাংশ। কোটানির্ভর নিয়োগপ্রক্রিয়ায় মেধার মূল্যায়ন হয় না বলে অভিযোগ দীর্ঘদিনের। অনেকে ৬৫ নম্বর পেয়েও চাকরি পেয়ে যান, আবার অনেকে ৭৫ পেয়েও বাদ পড়েন। এ বৈষম্য দূর করতে নতুন বিধিমালা তৈরি করছে সরকার।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, উচ্চ আদালতের রায় মেনে কোটা থাকবে মাত্র ৭ শতাংশ। বাকি ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। যে ৭ শতাংশ কোটা থাকবে, তার মধ্যে থাকবে মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার বলেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগে আগের কোটা ব্যবস্থা থাকছে না। উচ্চ আদালতের রায় অনুযায়ী কোটাব্যবস্থা চালু থাকবে। এছাড়া সহকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রধান শিক্ষক পদে যোগ্য প্রার্থী পাওয়া সাপেক্ষে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে নতুন নিয়োগবিধিতে।

কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage