বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধনের সংশোধিত গেজেট প্রকাশ

২৬ মার্চ ২০২৫, ০৭:৪৯ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৯ PM
প্রাথমিকের লোগো ও শ্রেণিকক্ষে শিক্ষক

প্রাথমিকের লোগো ও শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধনে সংশোধিত নীতিমালার গেজেট প্রকাশিত হয়েছে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়েছে।

সংশোধিত গেজেটে বলা হয়েছে, আগের নীতিমালায় উল্লিখিত ‘উপজেলা-থানা শিক্ষা অফিসার’ শব্দগুলো এবং চিহ্নের পরিবর্তে ‘উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসার’ শব্দগুলো এবং চিহ্ন প্রতিস্থাপিত হবে।

আগের নীতিমালায় থাকা ‘সহকারী উপজেলা-থানা শিক্ষা অফিসার’ শব্দগুলো এবং চিহ্নের পরিবর্তে ‘সহকারী উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসার’ শব্দগুলো এবং চিহ্ন প্রতিস্থাপিত হবে। ফরম-ঘ এর শেষাংশে উল্লিখিত ‘উপজেলা-থানা শিক্ষা অফিসারের স্বাক্ষর’ শব্দগুলো এবং চিহ্নের পরিবর্তে ‘উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর’ শব্দগুলো এবং চিহ্ন প্রতিস্থাপিত হবে।

এ ছাড়াও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষে প্রত্যেক স্কুলে একটি ব্যবস্থাপনা কমিটি থাকবে। এই কমিটিতে পদাধিকারবলে সংশ্লিষ্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি এই কমিটির সদস্য-সচিবও হবেন। সংশ্লিষ্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষক প্রতিনিধি, সংশ্লিষ্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা থেকে তাদের মধ্য থেকে নির্বাচিত ২ জন প্রতিনিধি, উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতার কাছ থেকে তাদের মধ্য থেকে নির্বাচিত বা মনোনীত ২ জন প্রতিনিধি কমিটিতে থাকবেন। তবে উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতার প্রতিনিধি পাওয়া না গেলে সংশ্লিষ্ট উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসারের মনোনীত ওই এলাকার ২ জন প্রতিনিধি থাকবে এই কমিটিতে।

বিদ্যালয় অনুমোদন ও স্থাপনের ক্ষেত্রে বলা হয়েছে, আগের নীতিমালার উপ-বিধি (২) বিলুপ্ত হবে এবং এর পরিবর্তে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সংশ্লিষ্ট উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসার থেকে অনুমোদিত হতে হবে।

এ ছাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব মালিকানায় বা ভাড়ায় মেট্রোপলিটন এলাকায় অন্যূন ৩ একর (তিন শতাংশ), পৌরসভা এলাকায় অন্যূন ৫ একর (পাঁচ শতাংশ) এবং অন্যান্য এলাকার জন্য অন্যূন ০.৩০ একর (ত্রিশ শতাংশ) ভূমি থাকতে হবে অথবা নিজস্ব মালিকানায় বা ভাড়ায় অন্যূন ৩০০০ (তিন হাজার) বর্গফুট পরিমাণের ভবন থাকতে হবে।

কৃষক কার্ড বিতরণে অনিয়ম বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই: আইন…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিকে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়তে পারে
  • ১৫ এপ্রিল ২০২৬
পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হচ্ছে …
  • ১৫ এপ্রিল ২০২৬
উদ্ভিজ্জ খাবার বেশি খেলে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি
  • ১৫ এপ্রিল ২০২৬
চাঁদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ হাজার শিক্…
  • ১৫ এপ্রিল ২০২৬
‘আপনাকে ইসলামাবাদেই থাকা উচিত, সেখানে বড় কিছু ঘটতে পারে’
  • ১৫ এপ্রিল ২০২৬