নিয়োগ বাতিলের প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের অবস্থান

বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের অবস্থান © সংগৃহীত

নিয়োগ বাতিলের প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের সুপারিশপ্রাপ্তরা।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্টের নিয়োগ বাতিলের রায়ের পরপরই সচিবালয়ের সামনে ব্যানার নিয়ে শান্তিপূর্ণ অবস্থান শুরু করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। পরিস্থিতি বিবেচনায় সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয় এ সময়। 

সচিবালয় নিরাপত্তায় দায়িত্বরত পুলিশের অতিরিক্ত কমিশনার ফারহানা মৃধা বলেন, বেলা পৌনে ১টার দিকে তারা সচিবালয়ের মূল ফটকের সামনে এসে বসে পড়েন। এরপর পরিস্থিতি বিবেচনায় গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পর্যায়ে এ বিষয়ে কথা বলা হচ্ছে।

গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ৬ হাজার ৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন এতে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 

কিন্তু, এই ৬ হাজার ৫৩১ জন সুপারিশপ্রাপ্ত শিক্ষকের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এ আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেন আদালত। 

সবশেষ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাদের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬