যমুনা অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, শাহবাগে অবস্থান

২৪ জানুয়ারি ২০২৫, ০৫:৫৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
শাহবাগে অবস্থান আন্দোলনরত শিক্ষকদের

শাহবাগে অবস্থান আন্দোলনরত শিক্ষকদের

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে আন্দোলরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগ থানার সামনে তাদের আটকে দেওয়া হয়। বাধার মুখে তারা সেখানেই অবস্থান করেন এবং বক্তব্য ও স্লোগান দিতে থাকেন।

এর আগে আজ সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সমাবেশ শুরু করেন শিক্ষকরা।

সমাবেশে শিক্ষকরা ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০ গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, বর্তমানে ১৩তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা বেড়ে দাঁড়াবে ১৬ হাজার টাকায়।

এর আগে, দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকরা। তারা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ করেন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬
‘ফেল’ তকমায় যেন থমকে না যায় ভবিষ্যৎ, এসএসসি অনুত্তীর্ণদের প…
  • ১০ অক্টোবর ২০২৬
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২…
  • ১০ অক্টোবর ২০২৬