বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাড়ে ২০ কোটি টাকা দিল গণশিক্ষা মন্ত্রণালয়

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
চেক হস্তান্তর অনুষ্ঠান

চেক হস্তান্তর অনুষ্ঠান © টিডিসি ফটো

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে মানবিক সহায়তা দেয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের ২০ কোটি ৫০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ১৯ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়।

এর আগে ২৭ আগস্ট এক কোটি ৫০ লাখ টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের কাছে ১৯ কোটি টাকার চেক হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এ অনুদানের চেক গ্রহণ করেন। 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, বন্যাদুর্গত জেলাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বাদ দিয়ে এবং মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর এবং সংস্থার ১৬ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বাদ দিয়ে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ ২০ কোটি ৫০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬
‘ফেল’ তকমায় যেন থমকে না যায় ভবিষ্যৎ, এসএসসি অনুত্তীর্ণদের প…
  • ১০ অক্টোবর ২০২৬
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২…
  • ১০ অক্টোবর ২০২৬