কাল থেকে প্রাথমিক বিদ্যালয় স্বাভাবিক কার্যক্রম শুরু

০৬ মে ২০২৪, ০৩:১৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM

© ফাইল ফটো

আগামীকাল ০৭ মে ২০২৪ থেকে সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূুহের শ্রেণিকার্যক্রমসহ সকল কার্যক্রম ২০২৪ শিক্ষা বর্ষের বর্ষপঞ্জী অনুযায়ী চলবে।

আজ সোমবার (০৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।  

প্রচণ্ড দাবদাহের কারণে এক সপ্তাহ ছুটির পর রোববার (২৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোও খুলে। তবে ক্লাসের সময় কমিয়ে আনা ও অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ রাখা হয়। তবে সাত দিন পর আগামীকাল ০৭ মে ২০২৪ থেকে সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূুহের শ্রেণিকার্যক্রম,  প্রাক্‌-প্রাথমিক শ্রেণির কার্যক্রম ও  অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) চালু থাকবে। 

 
ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬