সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণি পর্যন্ত বাড়ানোর উদ্যোগ

০১ মে ২০২৪, ১১:৪১ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণে কাজ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দেশে কতগুলো প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু আছে, তার তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনিষ চাকমার সই করা চিঠিতে বিভাগীয় পরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের কাছ থেকে তথ্য চাওয়া হয়। অধিদপ্তরের অফিস আদেশে দেশে কী পরিমাণ প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা যাবে, নির্ধারিত ছকে সে তথ্য চাওয়া হয়েছে।

আদেশে বলা হয়, নিম্ন মাধ্যমিক পর্যায়ে মৌলিক শিক্ষা অবৈতনিককরণ বিষয়ে প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছর অর্থাৎ ৮ম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করার লক্ষ্যে সারা দেশে ৬৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি চালু আছে।

এতে আরও বলা হয়, চালু করা ৬৯৬টি বিদ্যালয় ছাড়া জাতীয় শিক্ষা নীতি-২০১০ অনুসারে নিম্ন মাধ্যমিক পর্যায়ে মৌলিক শিক্ষা অবৈতনিককরণ বিষয়ে প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছর অর্থাৎ ৮ম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করার লক্ষ্যে ইতোমধ্যে চালু করা বিদ্যালয় ছাড়া বিভাগগুলোর আওতাধীন জেলাগুলোয় আরও কী পরিমাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে, তার তথ্য নির্ধারিত ছকে আগামী ২ মে’র মধ্যে (ই-মেইল: [email protected]) পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬