সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সংশোধিত ফলে উত্তীর্ণ বেড়ে দ্বিগুণ

২২ এপ্রিল ২০২৪, ০৭:৪১ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ এর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি থাকায় সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ভুল সংশোধন করে নতুন ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (২১ এপ্রিল) দুপুরে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ২৩ হাজার ৫৭ জন। সংশোধিত ফলাফলে উত্তীর্ণের সংখ্যা বেড়েছে তার দ্বিগুণ। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ

গত ২৯ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন। ফল প্রকাশিত হওয়ার পর জানা যায়, প্রকাশিত ফলাফলে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ভুল ছিল।

রোববার রাত ১০টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “প্রকাশিত ফলাফলে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র বুয়েটের কারিগরি টিম ইতিমধ্যে পুনর্মূল্যায়নের কাজ শুরু করেছে।”

এতে আরও বলা হয়, রোববার রাত ১২টার মধ্যে এই সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃমূল্যায়নপূর্বক নিরীক্ষান্তে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে।

উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। গত বছরের ১৪ জুন এ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে চার বিষয়ে ফেল, ভোরে নিজ বাড়িতে মিলল অন্তির মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদনের সুযোগ…
  • ১১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সড়কে পড়ে ছিল নারীর মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
পড়াশোনা থেমেছিল ২০০২-এ, ২৪ বছর পর এসএসসি পাস করলেন কাঠমিস্ত…
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে …
  • ১১ আগস্ট ২০২৬