সহকারী শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি, রাতেই দুই সেটের সংশোধিত ফল

২১ এপ্রিল ২০২৪, ১০:০১ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM

© সংগৃহীত

আজ রবিবার দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ৩য় গ্রুপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে প্রকাশিত এই ফলাফলে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এসব সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র ইতোমধ্যে পুনঃমূল্যায়ন কাজ শুরু করেছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের কারিগরি টিম এই পুনঃমূল্যায়ন কাজ শুরু করেছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

রবিবার রাত ১০টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, রবিবার রাত ১২টার মধ্যে এই সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃমূল্যায়নপূর্বক নিরীক্ষান্তে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬