প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত তারিখ জানাল মন্ত্রণালয়

০৯ জানুয়ারি ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

এর আগে এদিন বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশ) মনীষ চাকমা জানান, সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। শিগগির আন্তঃমন্ত্রণালয়ে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিতে জেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে লিখিত পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬