প্রাথমিকের নতুন বই উপজেলায় পৌঁছাবে নভেম্বরে

০৯ অক্টোবর ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া বিনামূল্যের নতুন বই

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া বিনামূল্যের নতুন বই © ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়ার জন্য বিনামূল্যের নতুন বই উপজেলা পর্যায়ে পৌঁছাবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে। সংসদ ভবনে রোববার (৮ অক্টোবর) অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। কমিটিকে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম। 

সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের যথাসময়ে বই দিতে নির্দিষ্ট সময়ে উপজেলায় পৌঁছে যাবে। প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত ও গুণগত মান নিশ্চিতে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে পরামর্শ দিয়েছে কমিটি।

আরো পড়ুন: গুচ্ছের প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করলেন ১৫৩০ জন

বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়গুলোর জমির দলিল, রেকর্ড, পর্চা ও খতিয়ান হালনাগাদ রাখার জন্য কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জমি সঠিকভাবে রেকর্ডভুক্তকরণের কার্যক্রম চলমান আছে। দেশে রেকর্ডকৃত প্রাথমিক বিদ্যালয় ৫০ হাজার ১৭৯টি। রেকর্ড হয়নি এমন বিদ্যালয়ের সংখ্যা ১৩ হাজার ৪০৯টি।

মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হবে আগামী নভেম্বরে। এজন্য আগেভাগে বই সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকের সব বই ৩০ নভেম্বরের মধ্যে উপজেলায় পৌঁছে যাবে।

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬