মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজন মানসম্পন্ন শিক্ষক: প্রতিমন্ত্রী

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র-পিটিআই এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র-পিটিআই এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী © টিডিসি ফটো

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে মানসম্মত শিক্ষকের বিকল্প নেই। এজন্য সরকার শিক্ষকদের প্রশিক্ষণের ওপর যথাযথ গুরুত্বারোপ করেছে। 

আজ শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলা শহরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র-পিটিআই এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রসমূহের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আধুনিকায়নের কাজ দেশব্যাপী অব্যাহত আছে; যাতে এসব কেন্দ্র থেকে শিক্ষকগণ প্রয়োজনীয় প্রশিক্ষণ পেয়ে শ্রেণিকক্ষে স্বাচ্ছন্দ্যে পাঠদান করতে পারেন।

তিনি বলেন, মানব সম্পদ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। শিক্ষাই আলোকিত আগামীর নাগরিক সৃষ্টির দুয়ার খুলে দেয়। আর শিক্ষার ভিত রচিত হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে। তাই বর্তমান সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, অধিদপ্তরের পরিচালক মো.মিজানুর রহমান প্রমুখ। এসময় জেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন 

এর আগে সকালে প্রতিমন্ত্রী রংপুর পিটিআইতে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেন। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

জাতীয় সংসদের অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি 
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৬৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
  • ১১ আগস্ট ২০২৬
'র' প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই: প্রধানমন্…
  • ১১ আগস্ট ২০২৬
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি, অব্য…
  • ১১ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে জখম
  • ১১ আগস্ট ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ১৯৭, আবেদন …
  • ১১ আগস্ট ২০২৬