প্রাথমিকের বৃত্তির ফলে ত্রুটি, ৩ সদস্যের তদন্ত কমিটি মন্ত্রণালয়ের

০১ মার্চ ২০২৩, ১২:২৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM

© লোগো

প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফলের ত্রুটি খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) নূরজাহান বেগমকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (আইএমডি) এবং মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ কোটায় পেয়েছে ৪৯ হাজার ৩৮৩ জন।

ফলাফল প্রকাশের ৪ ঘণ্টার মাথায় বিকেলে ৫টার দিকে ওয়েবসাইটে সেই ফল আর পাওয়া যায়নি। এরপর রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানানো হয়, ফলাফল স্থগিত করা হয়েছে। আর স্থগিতকৃত ফল আজ বুধবার প্রকাশ করা হবে।

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬