প্রাথমিক বিদ্যালয়ের সব ধরনের শিক্ষকের সংযুক্তি বাতিল

১৩ ডিসেম্বর ২০২২, ০৩:৫৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © লোগো

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব ধরনের শিক্ষকের সংযুক্তি (বদলি) বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে সংযুক্তিতে থাকা শিক্ষকদের মূল কর্মস্থলে যোগদান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের ভারসম্যহীনতা কমানো, বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও প্রয়োজনীয়তার নিরিখে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের স্বার্থে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর (তিন পার্বত্য জেলা ছাড়া) সব ধরনের শিক্ষকের সংযুক্তি আদেশ বাতিল করা হলো।

সংযুক্তিকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১৫ ডিসেম্বরের মধ্যে মূল কর্মস্থলে যোগদান করবেন। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা বর্ণিত শিক্ষকদের যোগদানের তথ্যসহ প্রতিবেদন মহাপরিচালকের দপ্তরে ২০ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে পাঠাবেন।

মন্ত্রণালয় জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। ৩২ হাজার ৫৭৭ জন নিয়োগ করার কথা থাকলেও মন্ত্রণালয় থেকে আরও পাঁচ হাজার পদে নিয়োগ দেওয়া হবে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬