প্রাথমিকের শিক্ষকদের অনলাইন বদলি আবেদনের সময় বাড়ল

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:২০ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একই উপজেলার মধ্যে অনলাইন বদলির আবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষকরা।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমা। এ বিষয়ে নির্দেশনা সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পত্র জারি হয়। তার আলোকে ১৫ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একই উপজেলার মধ্যে অনলাইন বদলি কার্যক্রম চালু হয়েছে। এই কার্যক্রমে শিক্ষকদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া ছিল।

এতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় একই উপজেলার মধ্যে অনলাইন বদলির আবেদন দাখিল করার সময়সীমা আগামী ৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬