করোনায় মারা গেলেন বাহাউদ্দিন নাছিমের মা

০২ অক্টোবর ২০২০, ১২:২৩ PM
পুরনো ছবিতে মায়ের সাথে বাহাউদ্দিন নাসিম

পুরনো ছবিতে মায়ের সাথে বাহাউদ্দিন নাসিম © ফাইল ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের মা নুরজাহান বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। নাসিমের ভাই মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নুরজাহান বেগম কিছুদিন পূর্বে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। এক সপ্তাহের বেশি নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেন।

৮ সন্তানের জননী নুরজাহান বেগম ২০১৯ সালে মাদারীপুর জেলার রত্মগর্ভা মা নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী। তার একান্ত প্রচেষ্টায় শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয় ও শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

শুক্রবার বাদ আছর মাদারীপুরে তার নিজ বাসভবনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence