বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান আর নেই

০৪ আগস্ট ২০২০, ১০:২৬ PM

© ফাইল ফটো

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান মারা গেছেন। মঙ্গলবার (০৪ আগস্ট) রাত ৯ টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল মান্নান এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত ৯টা ১০মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল মান্নান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-২ আসন থেকে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে বিএনপির ঢাকা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।

ট্যাগ: বিএনপি
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬