বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভিন্ন হলেও আমরা আপন: ঈদ বার্তায় মমতা

০১ আগস্ট ২০২০, ০৬:৩৯ PM

© টিডিসি ফটো

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এক শুভেচ্ছাবার্তায় মমতা বলেন, ভৌগলিকভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন।

এক শুভেচ্ছা বার্তায় মমতা বলেন, ‘শ্রদ্ধেয়া শেখ হাসিনা জী, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার মাধ্যমে সকল বাংলাদেশিকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগের উৎসব। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও এ দিনটি যথোপযুক্ত মর্যাদা সহকারে ঈদুল আজহা উদযাপন করা হয়। পরিশেষে মমতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আরও শ্রী-বৃদ্ধি কামনা করেন।

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬