দেশের অনেক মানুষ আমাকে ভালোবাসেন না: ট্রাম্প

২৯ জুন ২০২০, ০৮:৪২ AM

‘আমাকে দেশের অনেক মানুষই ভালোবাসেন না। আর এ কারণেই হয়তোবা আসছে নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।’ গত ২৬ জুন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন।

ফক্স নিউজের উপস্থাপক সেইন হেনরিকে দেওয়া ওই সাক্ষাৎকারে জো বাইডেনকে বিদ্রুপাত্মক আক্রমণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘নিজেকে সুন্দর বা অসুন্দরভাবে প্রকাশের কোনো ইচ্ছা নেই। তবে ওই লোক (জো বাইডেন) দুটি বাক্যকে এক করে কথাই বলতে পারেন না। আর তিনিই কিনা আপনাদের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এর কারণ হলো হয়তো দেশের অনেক মানুষ আমাকে ভালোবাসেন না। তবে আমি কেবল আমার কাজটাই করে যাচ্ছি।’

প্রসঙ্গত, জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। এনপিআর, পিবিএস নিউজ আওয়ার ও ম্যারিস্ট পরিচালিত সর্বশেষ জনমত জরিপে ট্রাম্পের পক্ষে জনমত ৪০ শতাংশ এবং বিপক্ষে ৫৮ শতাংশ পাওয়া গেছে। এ ছাড়া একই জরিপে ৪৯ শতাংশ আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকা-কে মোটেও সমর্থন করেননি। ট্রাম্পের সাক্ষাৎকার দেওয়ার এক দিন আগে পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারে জো বাইডেনও ট্রাম্পকে বিদ্রুপ করতে ছাড়েননি। তিনি বলেছিলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্প শিশুরমতো আচরণ করছেন।

প্রেসিডেন্ট শিশুদের মতো বিশ্বাস করতে চান না তাই এসব ঘটছে। মনে হচ্ছে ট্রাম্প ছাড়া আর সবার ওপরেই করোনাভাইরাস প্রভাব ফেলেছে। প্রেসিডেন্টের কাজ এটা নিয়ে চিৎকার করা নয়, বরং যোগ্য নেতৃত্ব দিয়ে এর জন্য কিছু করা।’ প্রাপ্ত খবর অনুযায়ী, আসছে নভেম্বরে নিজের পুনর্নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মহামারীর কারণে আমেরিকার অর্থনীতি থমকে দাঁড়িয়েছে, বেকারত্ব চরমে উঠেছে। ব্যবসা-বাণিজ্য দ্রুত খুলে দিয়ে অর্থনৈতিক চাঞ্চল্য ফিরিয়ে আনাই ট্রাম্প তাঁর পুনর্নির্বাচনের জন্য জরুরি মনে করছেন। ট্রাম্পের সমর্থকরাও মনে করেন, দেশের অর্থনীতি চাঙ্গা হলেই ট্রাম্প ঘুরে দাঁড়াবেন। এ কারণেই সবকিছু দ্রুত খুলতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। করোনাভাইরাস আমেরিকার মানুষের কাছে যেমন দুঃস্বপ্ন, তেমনি এটি সামাল দিতে না পারার ব্যর্থতা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্যও দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

জনবল নিয়োগ দিবে হামদর্দ, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই
  • ০৩ জুলাই ২০২৬
সেপ্টেম্বরেই তীব্র হতে পারে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ০৩ জুলাই ২০২৬
চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক
  • ০৩ জুলাই ২০২৬
এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার চেয়ার ও ছাউনি দেওয়া…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence