১০ দিনেই করোনা জয় করে বাসায় ফিরলেন বাণিজ্যমন্ত্রী

২৭ জুন ২০২০, ০৪:০০ PM

© ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার মাত্র ১০ দিনের মাথায় করোনা জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর আগে গত ১৭ জুন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে (আগের অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন ছিলেন।

আজ শনিবার ঢাকার নিজ বাসায় ফিরে যান বলে জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন।

এসময় তিনি বলেন, চিকিৎসকরা প্রতিনিয়ত স্যারকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আরও কয়েকবার করোনা টেস্ট করেছেন, প্রতিবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। এছাড়া বর্তমানে স্যারের শরীরে কোনো সমস্যা নেই। তাই আজ দুপুরে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছাড় দিয়েছেন।’ তবে ডাক্তারদের পরামর্শে আরও ১৫ দিন বাসায় তিনি আইসোলেশনে থাকবেন বলেও জানান।

এদিকে টিপু মুনশি ছাড়াও মন্ত্রিসভার কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের আক্রান্ত হওয়ার খবর আসে গত ৬ জুন। এরপর ১২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এবং মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানের আক্রান্ত হওয়ার খবর আসে। তবে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও আ ক ম মোজাম্মেল হক করোনা থেকে মুক্ত হয়েছেন।

 

ঢা‌বি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ…
  • ০৩ জুলাই ২০২৬
পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল
  • ০৩ জুলাই ২০২৬
এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
  • ০৩ জুলাই ২০২৬
জনবল নিয়োগ দিবে হামদর্দ, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই
  • ০৩ জুলাই ২০২৬
সেপ্টেম্বরেই তীব্র হতে পারে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence