সাহারা খাতুনের অবস্থার উন্নতি, তবে আশঙ্কামুক্ত নন

২১ জুন ২০২০, ০৮:৪২ AM

© ফাইল ফটো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থা শনিবার (২০ জুন) রাতে কিছুটা উন্নতি হয়েছে। তার ভাগ্নে মজিবুর রহমান সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে দুই সপ্তাহের বেশি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান সাংবাদিকদেরনকে জানিয়েছেন।

গত ২ জুন আগে জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত রোগে অসুস্থ সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি হওয়ায় বেডে দেওয়া হয়েছিল। তবে গত বৃহস্পতিবার (১৮ জুন) ফের শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার আইসিইউতে নেওয়া হয়।

পরে তার করোনা টেস্ট করানো হলেও নেগেটিভ আসে। চিকিৎসকরা জানান, বার্ধক্যজনিত কারণে অসুস্থ তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সার্বক্ষনিক খোঁজখবর নিয়েছেন। তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হতে পারে বলে জানানো হয়েছে।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শ…
  • ০৮ অক্টোবর ২০২৬
রামপাল থানার ওসির মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬