অনলাইনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আওয়ামী লীগ

২০ জুন ২০২০, ০৮:৪২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে অনলাইন প্রযুক্তির মাধ্যমে সীমিত পরিসরে ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় সভাপতির বক্তব্য, জুমের মাধ্যমে বৈঠক, সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে জাতির জনকের মাজার ও প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

জানা গেছে, আগামী ২৩ জুন দলের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করবে দলটি। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য কর্নেল (অব.) ফারুক খান জানান, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে নেতাকর্মীদের পুনরুজ্জীবিত করে মহামারি করোনা সংকট দূর করার জন্য দিক নির্দেশনা দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, পতাকা উত্তোলনের পাশাপাশি এবারও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে সেটা হবে অনলাইনে। দলের ফেসবুক পেজে দু’দিনব্যাপী বিষয়ভিত্তিক আলোচনা চলবে। যা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে।

প্রসঙ্গত, আগামী ২৩ জুন উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে ঢাকার রোজ গার্ডেনে দলটির জন্ম হয়।

জনবল নিয়োগ দিবে হামদর্দ, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই
  • ০৩ জুলাই ২০২৬
সেপ্টেম্বরেই তীব্র হতে পারে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ০৩ জুলাই ২০২৬
চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক
  • ০৩ জুলাই ২০২৬
এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার চেয়ার ও ছাউনি দেওয়া…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence