সংঘর্ষে চীনেরও ৪৩ সৈন্য হতাহতের দাবি ভারতের

১৭ জুন ২০২০, ০৮:০৮ AM

লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনাবাহিনীর সংঘাতে দুই দেশের কমপক্ষে ৬০ জন সেনা অফিসার ও জওয়ান হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারতের দাবি এদের মধ্যে ৪৩ জনই চীনা সৈন্য। তবে এদের মধ্যে কতজন আহত বা নিহত হয়েছে তা কোনো পক্ষই নিশ্চিত করেনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এ হামলায় ভারতের ২০ সেনা নিহত হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) রাতে হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২০ জন নিহত হয়েছেন ওই সীমান্ত সংঘাতে। সরকারি সূত্রের মতে, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে।

ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে চীনের পিপলস লিবারেশন আর্মির সেনা জওয়ানদের হতাহতের সংখ্যা তুলনায় এখনও পর্যন্ত বেশি। পিএলএ'র অন্তত ৪৩ জন সৈনিক হতাহত হয়েছে বলে ভারতীয় সেনা গোয়েন্দারা বেতারে আড়ি পেতে জানতে পেরেছে।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শ…
  • ০৮ অক্টোবর ২০২৬
রামপাল থানার ওসির মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬