ঐক্যফ্রন্টের এমপি মোকাব্বির করোনায় আক্রান্ত

১৬ জুন ২০২০, ০৮:৪৮ PM
মোকাব্বির খান

মোকাব্বির খান © ফাইল ফটো

সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সাংসদ মোকাব্বির খান করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

মোশতাক আহমেদ জানান, মোকাব্বির খানের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সিএমএইচে তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে শারীরিকভাবে তিনি ভালোই আছেন।

এর আগে গতকাল সোমবার শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হন তিনি। এদিকে মোকাব্বির খানের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, জাতীয় সংসদ অধিবেশনে মোকাব্বির খানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন তিনি। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থনে নির্বাচন করেছিলেন।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শ…
  • ০৮ অক্টোবর ২০২৬
রামপাল থানার ওসির মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬