সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এখনো কোমায়

১২ জুন ২০২০, ০৬:০৭ PM

© ফাইল ফটো

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। গত কয়েকদিন ধরে তার অবস্থা সংকটাপন্ন। গত ৫ জুন থেকে তিনি কোমায় রয়েছেন। আজ শুক্রবার (১২ জুন) মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয় গণমাধ্যমে জানিয়েছেন, তার বাবা আগের মতোই আছেন। অবস্থার কোনো উন্নতি বা পরির্বতন হয়নি।

করোনা উপসর্গ নিয়ে গত ১ জুন রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে তার করোনা ভাইরাস টেস্ট দেওয়া হয় এবং ওইদিন রাতে তার করোনা পজিটিভ আসে। করোনা ভাইরাস আক্রান্ত হলেও পরদিন থেকেই মোহাম্মদ নাসিমের অবস্থা উন্নতি হয়।

কিন্তু গত ৫ জুন ভোরে তিনি স্ট্রোক করেন। পরে জরুরিভাবে ওই দিনই তার অপারেশন করা হয়। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। সোমবার (৭ জুন) ওই সময় পার হওয়ার পরও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মেডিক্যাল বোর্ড নিবিড় পর্যবেক্ষণেরাখারই সিদ্ধান্ত নিয়েছেন। ওই মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানেই তিনি কোমায় রয়েছেন। 

এদিকে,  বৃহস্পতিবার (১১ জুন) রাতে মোহাম্মদ নাসিমের মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, নাসিমের শারীরিক অবস্থা খুব খারাপ। অবস্থার উন্নতির জন্য সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬