বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি নেই নাসিমের

১১ জুন ২০২০, ১১:২৫ PM

© ফাইল ফটো

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এই অবস্থায় তাকে দেশের বাইরে নেওয়ার মতো পরিস্থিতি এখন তার নেই। বর্তমানে তিনি রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ জুন) রাতে মোহাম্মদ নাসিমের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, উনার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এখন তার অবস্থা খুবই খারাপ ৷ তার শারীরিক অবস্থার উন্নতির জন্য সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এদিকে আওয়ামী লীগের একটি সূত্র জানায়, মোহাম্মদ নাসিমের বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থারও এখন নেই। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় সিঙ্গাপুর নেওয়ার ব্যাপারেও অগ্রগতি নেই।

এদিকে মোহাম্মদ নাসিমের পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার নেওয়ার চেষ্টা করা হলেও তার কোনো অগ্রগতি নেই। এজন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজেবেথ হাসপাতালে নেওয়ার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস সেখানে যোগাযোগ করছে। এরই মধ্যে সেখানে কাগজপত্রও পাঠানো হয়েছে। 

গত ১ জুন করোনা উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে রাতে তার করোনা পজিটিভ আসে। করোনা আক্রান্ত মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা উন্নতি হলেও গত ৫ জুন তিনি স্ট্রোক করেন। পরে জরুরিভিত্তিতে তার অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টা এরপর সময় বাড়িয়ে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। সোমবার (৭ জুন) ওই সময় পার হওয়ার পরও তার শারীরিক অবস্থান উন্নতি না হওয়ায় তার মেডিকেল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে গত মঙ্গলবার (৯ জুন) পুনরায় তার করোনা পরীক্ষায় নেগেটিভ আসে।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬