করোনায় মারা গেলেন জাপা নেতা বাহাউদ্দিন বাবুল

১১ জুন ২০২০, ০১:২২ PM

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

বাহাউদ্দিন বাবুলুর মৃত্যুতে শোক প্রকাশ করে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের পরিক্ষিত নেতা ছিলেন বাবুল। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন একনিষ্ঠ ও ত্যাগী নেতাকে হারালো। দল তার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

জাতীয় পাটি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গার বাহাউদ্দিন বাবুলের মৃত্যুর শোক প্রকাশ করেছেন।

বাদ জোহর উত্তরার মালেকাবানু মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬