শ্যামনগরে বিএনপি নেতা বকুলের পক্ষে খাবার বিতরণ

০৯ জুন ২০২০, ১০:২৭ PM

© টিডিসি ফটো

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগরের ৪টি ইউনিয়নের হতদরিদ্র এক হাজার ৫০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও খুলনা-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্জ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে এই খাবার বিতরণ করা হয়।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার শ্রীফলকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কার্যক্রমের উদ্বোধন করেন ।

শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান জি.এম লিয়াকত আলীর সভাপতিত্বে উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জাতীয়তাবাদী যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদল সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরীফুজ্জামান সজীব, স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, গাবুরা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক এড. সোলায়মান বারী, সদস্য আশেক ইলাহি মুন্না, যুবনেতা হাসান শাহারিয়ার রিপন, সিটি কলেজ সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জুলফিকার সিদ্দীক, ছাত্রনেতা মঞ্জুরুল আলম বাপ্পী, আইয়ূব হোসেন, শ্যামনগরের সাবেক সভাপতি নাজমুল হোসেন প্রমুখ।

সাবেক ছাত্র নেতা বোরহান উদ্দীন সেতুর সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপজেলার ইশরীপুর, গাবুরা, বুড়িগোয়ালিনী ও কাশিমাড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত হতদরিদ্র এক হাজার ৫’শ পরিবারের মাঝে উক্ত খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণ কর্মসূচীতে বক্তারা বলেন, বিএনপি রাজনীতি করে জনগণের কল্যাণের জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতা করে যাচ্ছে দলীয় নেতা-কর্মীরা। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আরো জানান।

প্লাস্টিকের বোতলে পানি পান, জানুন সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে অবসরের ঘোষণা অধিনায়কের
  • ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
খামেনির জানাজায় আসেনি সৌদি, কুয়েত, কাতার-সহ যেসব মুসলিম দেশ…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবিতে পেশাগত মাস্টার্সে ভর্তির সুযোগ, আবেদন ২০ জুলাই …
  • ০৩ জুলাই ২০২৬
বিএনপি কর্মীর মেয়েকে ‘তুলে’ নিয়ে যাওয়ার অভিযোগ ইউনিয়ন ছাত্র…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence