করোনামুক্ত মোহাম্মদ নাসিম

০৯ জুন ২০২০, ০৭:৫৯ PM

© ফাইল ফটো

শারীরিক অবস্থা আগের মতোই আছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের। তবে ২৪ ঘণ্টার মধ্যে পরপর দুটি নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। ফলে তিনি এখন করোনামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী বলেন, গতকাল ও আজ করোনা পরীক্ষা করা হয়েছে। দুটোতেই ফলাফল নেগেটিভ এসেছে। অন্যান্য অবস্থা আগের মতোই আছে। তিনি মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে পর্যবেক্ষণে আছেন।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে আছেন মোহাম্মদ নাসিম। চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ অবস্থাতেই তাঁর চিকিৎসা চলবে। এর আগে গতকাল সোমবার রাতে বৈঠক করেছেন তাঁর মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক। কিছু ওষুধ পরিবর্তন করে দিয়েছেন।

এর আগে রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোক করেন।মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাঁকে আইসিইউতে রাখা হয়।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬