আল্লামা শফীর শারীরিক অবস্থার উন্নতি

০৮ জুন ২০২০, ০৫:০৭ PM
আল্লামা শাহ আহমদ শফি

আল্লামা শাহ আহমদ শফি © ফাইল ফটো

হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আগের চেয়েও ভালো আছেন। আজ সোমবার (৮ জুন) তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে।

এদিকে আল্লামা শফীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। আগে থেকে আল্লামা শফী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার (৭ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির জানান, রাতে আল্লামা শফিকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সোমবার তার চিকিৎসার জন্য ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ২ জন পরিবারের সদস্য নিয়ে ৯ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়। তারা ভালোভাবে তাকে চিকিৎসাসেবা দিচ্ছেন।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬