সাড়া নেই নাসিমের, বিকালে সিদ্ধান্ত জানাবেন চিকিৎকরা

০৮ জুন ২০২০, ০৩:০৬ PM

আজ বিকাল ৪টায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ৯৬ ঘণ্টা পার হবে। গত চার দিনে তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অস্ত্রোপচারের পর তিনি যেমন ছিলেন, এখনও সে রকমই আছেন। তিনি এখনও গভীর কোমায় আছেন। চেতনা ফিরে পাননি, ডাকলে সাড়া দিচ্ছেন না।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার বিকালে তার বিষয়ে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত দেবেন। এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, এখনও কোনো সাড়া নেই নাসিমের। তার অবস্থা অপরিবর্তিত। তার অবস্থা সংকটাপন্ন।

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত উনার হার্ট বন্ধ না হয় বা অন্য কিছু না হয়, ততক্ষণ পর্যন্ত তার চিকিৎসা চলবে।’

মোহাম্মদ নাসিমের সিটিস্ক্যান করা হয়েছে কিনা এমন প্রশ্নে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, তিনি কোমায় আছেন। সিটিস্ক্যান করার মতো অবস্থায় তিনি নেই। সিটিস্ক্যান করতে গেলেও ঝুঁকি। অবস্থার উন্নতি হলে সিটিস্ক্যান করা হবে। তিনি জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পালস গতকাল যে রকম ছিল এখনও সে রকম আছে। এখনও ভেন্টিলেশনে আছেন। শ্বাস-প্রশ্বাস আগে যে রকম ছিল এখনও সে রকমটাই আছে।

গত ১ জুন জ্বর-কাশিসহ ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে করোনাভাইরাস পরীক্ষায় ফল পজিটিভ আসে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেনস্ট্রোক হয়। হাসপাতালের নিউরো সার্জন অধ্যাপক রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়। সফল অস্ত্রোপচার হলেও এখনও তার মাথার ভেতরে বেশ কিছু রক্ত জমাট বেঁধে আছে। স্ট্রোকের পর থেকেই তিনি অচেতন অবস্থায় আছেন।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬