প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা সংকট কাটিয়ে ওঠা সম্ভব: ওবায়দুল কাদের

৩১ মে ২০২০, ০৬:০২ PM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার এই সংকট কাটিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সবাই আন্তরিকতার সাথে কাজ করলে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারবো। উন্নয়ন কার্যক্রম থেমে গেলে জীবনও থেমে যাবে।

আজ রবিবার (৩১ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বরত সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে তার বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গণপরিবহন পরিচালনায় যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বর্তমানের এ ছাড় যেন বিষাদে পরিণত না হয়। মালিক, শ্রমিক, যাত্রী সাধারণ সকলের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

মালিক শ্রমিক সংগঠনগুলো দেশ ও জাতির এই সংকটকালে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত মেনে নেবেন এমন আশাবাদ ব্যক্ত করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সরকারকে যেমনি যাত্রীদের স্বার্থ দেখতে হবে তেমনি পরিবহন খাতকেও সহযোগিতা করতে হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, যে সকল প্রকল্প অগ্রাধিকার তালিকায় আছে সে সব প্রকল্পের কাজ দ্রুত করতে হবে, দেশি-বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কাজ করতে হবে। শ্রমিকদের বেতন যেন যথাসময়ে দেওয়া হয় তাও নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
খামেনির জানাজায় আসেনি সৌদি, কুয়েত, কাতার-সহ যেসব মুসলিম দেশ…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবিতে পেশাগত মাস্টার্সে ভর্তির সুযোগ, আবেদন ২০ জুলাই …
  • ০৩ জুলাই ২০২৬
বিএনপি কর্মীর মেয়েকে ‘তুলে’ নিয়ে যাওয়ার অভিযোগ ইউনিয়ন ছাত্র…
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: মির্জা…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের ফাইনালের জন্য পেছাল ফাইনাল পরীক্ষা
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence