বঙ্গবন্ধু সরকারের প্রতিমন্ত্রী মনজুর আর নেই

২৬ মে ২০২০, ০২:৪১ PM

চলে গেলেন বঙ্গবন্ধু সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর (৮৪)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে আহমেদ সোহেল মনজুর সুমন ।

তিনি জানান, তার বাবা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ১৪ দিন আগে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে সেখানেই মারা যান। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক প্রতিমন্ত্রীর মরদেহ গুলশানের ৮৮ নম্বর সড়কে তার নিজ বাড়িতে নেয়া হয়েছে। আজ বাদ আছর গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

ট্যাগ: রাজনীতি
সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬