সাবেক সাংসদ এম এ মতিন আর নেই

২৬ মে ২০২০, ১১:৫৩ AM

© ফাইল ফটো

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, এক সপ্তাহ আগে তিনি উত্তরার নিজ বাসায় ব্রেন স্ট্রোক করলে সেখানকার একটি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। আজ সকালে তিনি সেখানেই মারা যান। তার স্ত্রী গত চার বছর আগে মারা গেছেন। তিনি এক ছেলে চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ঐক্যফ্রন্টের দফতর প্রধান আরও জানান, হাসপাতাল থেকে তার মরদেহ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় নেওয়া হবে। স্থানীয়ভাবে জানাজা শেষে টোরাগড় মুন্সিবাড়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ট্যাগ: রাজনীতি
সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬