২ বছর পর বাড়িতে ঈদ করছেন খালেদা জিয়া

২৪ মে ২০২০, ০২:০৯ PM

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দুই বছর পর এবার বাড়িতে ঈদ করবেন। এর আগের চার ঈদ কারা হেফাজতে কাটিয়েছেন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাজা হওয়ার পর কারা হেফাজতে ছিলেন বেগম খালেদা জিয়া।

চলতি বছরের ২৫ মার্চ মুক্তি পাওয়ার আগে টানা চারটি ঈদ কারা হেফাজতেই কাটিয়েছেন তিনি। তবে মুক্ত হওয়ায় এবার বাড়িতেই ঈদ উদযাপন করতে পারছেন তিনি। বিএনপি’র দলীয় একটি সূত্র জানিয়েছে, প্রতিবছর ঈদের আগে বা পরে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান দেশে আসতেন।

এ বছর বিমান চলাচল বন্ধ থাকায় তিনি দেশে আসতে পারছেন না। তবে ঈদের দিন দেশে ও দেশের বাইরে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এর আগে এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই ঈদে কারাগারে ছিলেন।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬