করোনা সংকটে দুস্থদের পাশে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল কর্মী আকাশ

২০ মে ২০২০, ১২:৩২ AM

© টিডিসি ফটো

করোনা সংকটে অসহায়, কর্মহীন ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল কর্মী মো. এম. এইচ. আকাশ। গত কয়েকদিন যাবৎ ঢাকার জুরাইনের কিছু এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে করোনার চলমান পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে এমন ৫০টি দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে যেসব উপকরণ ছিল তার মধ্যে রয়েছে, চাল, ডাল, আটা, আলু, তেল, পেয়াজ, লবণ ও সাবান।

এ ব্যাপারে মো. এম. এইচ. আকাশ বলেন, বৈশ্বিক মহামারীতে আমরা সবাই অসহায় এবং এই দুঃসময়ে কিছু পরিবারকে খাদ্য সহায়তা দিতে পেরে বেশ ভালো লাগছে। এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে পরিবারগুলোর মাঝে যেন খানিকটা হাসি ফুটেছে।

তিনি বলেন, খাদ্যের জন্য অসহায় মানুষগুলো কেন সবার দ্বারে দ্বারে ঘুরবে? বরং সমাজে যাদের একটু সামর্থ্য রয়েছে তাদের উচিৎ সাধ্যানুযায়ী অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া। আর এই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে গেলে তাহলে সমাজে আর কোনো অসহায় মানুষ অসহায় থাকবেনা।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬